জাবির ‘ই’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। জাবির ‘ই’ ইউনিটের বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের পর সব ইউনিটের প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।

জাবির 'ই' ইউনিটের বিজনেস গ্রুপের ছাত্রীদের দ্বিতীয় মেধাতালিকা

জাবির 'ই' ইউনিটের নন-বিজনেস গ্রুপের ছাত্রীদের দ্বিতীয় মেধাতালিকা

জাবির 'ই' ইউনিটের বিজনেস গ্রুপের ছাত্রদের দ্বিতীয় মেধাতালিকা

জাবির 'ই' ইউনিটের নন-বিজনেস গ্রুপের ছাত্রদের দ্বিতীয় মেধাতালিকা

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’ 

তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ: সবক্ষেত্রেই সাবজেক্টিভ ১৪০, জেনারেল কত?
  • ২২ এপ্রিল ২০২৬