জাবির তিন ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। জাবির ‘এ’, ‘বি’ ও ‘ডি’ বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের পর সব ইউনিটের প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।

জাবির ‘এ’ ইউনিটের ছাত্রদের দ্বিতীয় মেধাতালিকা দেখুন এখানে

জাবির ‘এ’ ইউনিটের ছাত্রীদের দ্বিতীয় মেধাতালিকা তালিকা দেখুন এখানে

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রদের দ্বিতীয় মেধাতালিকা তালিকা দেখুন এখানে

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রীদের দ্বিতীয় মেধাতালিকা তালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রদের দ্বিতীয় মেধাতালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রীদের দ্বিতীয় মেধাতালিকা দেখুন এখানে

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

আরও পড়ুন : সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬