ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ‘ঈছালে ছাওয়াব’ মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৪ PM
ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ‘ঈছালে ছাওয়াব’ মাহফিল শুরু

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ‘ঈছালে ছাওয়াব’ মাহফিল শুরু © সৌজন্যে প্রাপ্ত

পিরোজপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র ছারছীনা দরবার শরিফের ১৩৫তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দরবারের পীর, আমিরে হিজবুল্লাহ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের জিকিরের তালিম ও তাৎপর্যপূর্ণ নসিহতের মধ্য দিয়ে মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

আজ শনিবার মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে ঘিরে নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তিন দিনব্যাপী এই মাহফিল চলবে শনি, রবি ও সোমবার। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব দরবারের পীর সাহেব তালিম (ধর্মীয় শিক্ষা) দেবেন। দিনব্যাপী দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

মাহফিল আয়োজক কমিটি জানিয়েছে, আগামী সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে মাহফিলের আখেরি মোনাজাত। মাহফিলকে কেন্দ্র করে ছারছীনা দরবার এখন ভক্ত-মুহিব্বিনে ভরপুর। দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ নানা যানবাহনে ইতিমধ্যে দরবার শরিফে উপস্থিত হয়েছেন।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘আমাদের দলের মহাসচিব ৩০ নভেম্বর ছারছীনা মাহফিলে আসবেন। জেলা বিএনপির নেতারা ইতিমধ্যে ছারছীনায় এসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

কামাল হোসেন জানান, মহাসচিব ছারছীনায় জোহরের নামাজ আদায় করবেন। তবে তিনি উপজেলা বিএনপি বা সহযোগী সংগঠনের কোনো কার্যালয়ে যাবেন না। ছারছীনা থেকে ফিরে যাওয়ার সময় হয়তো দু-একটি পথসভা হতে পারে, তবে তা নির্দিষ্ট কোনো স্থানে নয়।

ট্যাগ: ছারছীনা
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now