জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও চিন্তাবিদ সাহাব উদ্দিন আসছেন ‘সহজ পথ’ নিয়ে

২৯ জুন ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
মুফতি মাওলানা সাহাব উদ্দিন আহমাদ

মুফতি মাওলানা সাহাব উদ্দিন আহমাদ © টিডিসি সম্পাদিত

ইসলাম শান্তিময় জীবনধারণের সহজ পথ। সকল মতভেদ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ও বিভ্রান্তিকে এড়িয়ে প্রজ্ঞা ও মানবিকতার দৃষ্টিতে ইসলামী বিধানগুলো নিয়ে মোহনা টেলিভিশনের আলোচনার অনুষ্ঠান ‘সহজ পথ’। সমসাময়িক বিষয় ও বিশ্বে তৈরি হওয়া নতুন সংকটের বিশ্লেষণ ও কুরআন হাদিসের আলোকে এর সমাধান অন্বেষণ করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।   

আগামী মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে প্রতিদিন মোহনা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে যাচ্ছে ইসলামী অনুষ্ঠান ‘সহজ পথ’। একই সাথে সরাসরি সম্প্রচার হবে মোহনা টেলিভিশনের ইউটিউব পেজে https://www.youtube.com/c/MohonaTvLtd) এবং ফেসবুক পেজে (https://www.facebook.com/mohonapage/)। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত দেড়টায়।

ইসলামিক টকশোটি উপস্থাপনা করছেন শিক্ষাবিদ, লেখক, ইসলামী স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিভিশনের পরিচালক ও সাবেক প্রক্টর মুফতি মাওলানা সাহাব উদ্দিন আহমাদ। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। মাদ্রাসা শিক্ষা  বোর্ড  থেকে  কোরআন, হাদিস ও ফিকাহ বিষয়ে তিনটি কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি লাভ করেছেন। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কারিকুলামে ইসলামিক স্টাডিজসহ ইসলামী জীবনধারা বিষয়ে অনেকগুলো প্রকাশনা রয়েছে। শিক্ষা ও প্রকাশনায় নানাবিধ পুরস্কার তিনি লাভ করেছেন।       

আয়োজনটিতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও প্রবাসের ইসলামিক স্কলার, বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক ও প্রাজ্ঞ ওলামায়ে কেরাম। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আহামাদ রিয়াজ।

বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুর হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সম্ভাব্য সমীকরণ
  • ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিদ্যালয় ভাঙচুর, …
  • ২৪ জুন ২০২৬