অনুমতি ছাড়া হজ পালন নিয়ে যা বললেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি

০১ জুন ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৪:২৩ PM
আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ

আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ © সংগৃহীত

হজের জন্য অনুমতি ছাড়া পবিত্র স্থানগুলোতে গমন শরিয়া এবং রাষ্ট্রীয় আইনের পরিপন্থী—এমন মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির উলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ। শনিবার (৩১ মে) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ বলেন, "অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ শুধু শরিয়াবিরোধীই নয়, বরং তা একটি গুরুতর আইন লঙ্ঘন। এটি জনশৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা জনস্বার্থবিরোধী ও অনুচিত কাজ।"

গ্র্যান্ড মুফতি আরও বলেন, "সরকার অনুমোদিত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করা শরিয়া নীতির বিরুদ্ধেও পড়ে। এটা কেবল আইন অমান্য নয়, বরং ধর্মীয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল।"

তিনি হাজিদের প্রতি আহ্বান জানান যেন সবাই যথাযথ নিয়ম-কানুন মেনে, সরকারের অনুমতি নিয়ে হজ পালন করেন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করেন। তাঁর মতে, বিশ্বের লাখো মুসলমান যখন একই স্থানে জমায়েত হন, তখন রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব।

বিবৃতির শেষভাগে শায়খ আবদুল আজিজ সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং আল্লাহর মেহমানদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি ন…
  • ০২ নভেম্বর ২০২৬
এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ আজ, দায়িত্বে দুই নাজমুল
  • ০২ নভেম্বর ২০২৬
আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ…
  • ০২ নভেম্বর ২০২৬
২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬