সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে: অধ্যক্ষ

২০ এপ্রিল ২০২২, ১২:৫৯ PM
ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ

ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ © সংগৃহীত

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন। আজ বুধবার (২০) দুপুরে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যক্ষ মঈনুল হোসেন বলেন, গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

তিনি বলেন, আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে।

আরও পড়ুন- দোকান খোলার সিদ্ধান্ত হয়নি: মালিক সমিতি

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, গতকাল আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলাম যে, আপনারা আপনাদের পক্ষকে নিয়ন্ত্রণ করেন, আমরা আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণ করি। মারামারি থামুক, তারপর আলোচনায় বসি। আপনারা তো দেখেছেন যে আলোচনার জন্য গিয়েছিলাম, কিন্তু ইট পাটকেল খেয়ে ফেরত আসলাম এবং আমাদের সহকর্মীরা আহত হয়েছেন।

খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬