পরিত্যক্ত বোতল দিয়ে ডাস্টবিন বানালেন ববি শিক্ষার্থী

৩০ মার্চ ২০২২, ০৬:০৫ PM
ববি শিক্ষার্থী

ববি শিক্ষার্থী © টিডিসি ফটো

ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে পরিত্যক্ত বোতল দিয়ে ডাস্টবিন তৈরি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইয়াসিন আলম নামে এক শিক্ষার্থী। তিনি ববির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে ক্যাম্পাসে পরিত্যক্ত পলিথিন প্যাকেট গায়ে নিয়ে মানব ডাস্টবিন তৈরি করে ছিলেন তিনি।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তিনটি ডাস্টবিন স্থাপন করেছেন তিনি। এর আগেও তিনি বিভিন্নভাবে ডাস্টবিন ব্যবহার ও পরিচ্ছন্ন ক্যাম্পাস রাখতে কাজ করে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নিজ ক্যাম্পাসকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন ব্যবহারে উৎসাহী হতে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হলের খাবারের সাথে পানীয় হিসেবে কোকোকলা, মোজো দেওয়া হয়ে ছিল। সেগুলোর বোতল সংগ্রহ করে তিনটি ডাস্টবিনে রূপান্তরিত করি। আমাদের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরি করতে সকলকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করছি। প্রশাসনের কাছে আমাদের দাবি ডাস্টবিন বৃদ্ধিতে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।

বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার বলেন, ইয়াসিন অনেক আগে থেকেই এসব ভিন্নধর্মী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। আমি নিজেও তার কাজে সহযোগিতা করেছি। প্রকৃতপক্ষে সে নিজের ভেতর থেকে লালন করে ক্যাম্পাসে বনায়ন বৃদ্ধি এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলত আহ্বান জানিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950