কুবি ভর্তির মেধাতালিকা প্রকাশ

২৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://www.couadmission.com/) গিয়ে শিক্ষার্থীরা নিজের মেধাতালিকার ফলাফল দেখতে পারবেন।

জানা যায়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সময় তাদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের পেমেন্ট স্লিপ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার নির্দেশিত মূল সনদ ও তার সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সম্পর্কের মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) দেখাতে হবে। মেধাতালিকা ও ভর্তিসংক্রান্ত অন্যান্য সকল তথ্য (www.couadmission.com) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বছর মোট ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন।

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9