সাত কলেজের বিষয় ও কলেজ নির্বাচনের শেষ দিন কাল

১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৩২ PM
সাত কলেজের বিষয় ও কলেজ নির্বাচনের শেষ দিন কাল

সাত কলেজের বিষয় ও কলেজ নির্বাচনের শেষ দিন কাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচনের সময় আগামীকাল সোমবার (২০ ডিসেম্বর) শেষ হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দষ্ট সময়ের মধ্যে কলেজ ও বিষয় পছন্দক্রম দিতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, গত বুধবার (০৮ ডিসেম্বর) ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচন শুরু হয়।

পড়ুন: মার্চ-এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামীকাল ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। আবেদনের সময় বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোন অনুরোধ পাইনি। পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী কলেজ ও বিষয় পছন্দক্রমে অংশ নিয়েছেন।

পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ভর্তিচ্ছুদের

গত ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৭.৯ শতাংশ।

পড়ুন: সাত কলেজে আসন সংখ্যা ১৪ হাজার, আবেদনকারী ৯৫ হাজার

এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬৫০০টি। বাণিজ্য ইউনিটে মোট আসন ৫৩১০টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪৩৫০টি।

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950