সশরীরে ক্লাস শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

২১ অক্টোবর ২০২১, ০৩:৩৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা ছুটি শেষে দীর্ঘ প্রায় ১৮ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

ক্লাস শুরুর পর বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ রোধে সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে ক্লাসে দীর্ঘ অনুপস্থিতিতে পাঠ গ্রহণের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের ২৪টি বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের ১৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিল চীন
  • ২৫ আগস্ট ২০২৬
ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬