রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ আগস্ট ২০২১, ১১:১৪ AM
মোহাম্মদ মেসবাহ

মোহাম্মদ মেসবাহ © টিডিসি ফটো

রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। রবিবার রাতে মেসবাহের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে তার লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে উত্তরা পূর্ব থানা।

মেসবাহের সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিলো। অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। কয়েকদিন ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিলো না।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, করোনার আগে তিনভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিনভাই একসাথে থাকতো। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তন্তদের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি এবং মেডিকেলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬