অনলাইন পরীক্ষা: শিক্ষার্থীদের ডিভাইস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

০৯ জুলাই ২০২১, ০৮:৪৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে গত দেড় বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।  এ অবস্থায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অনলাইনে ক্লাস-পরীক্ষা নিতে ছাত্র-ছাত্রীদের ডাটা ও ডিভাইস দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলের। আর্থিক সমস্যা থাকায় তাদের অনলাইন পরীক্ষার ডিভাইস কেনার সামর্থ নেই। এ অবস্থায় অধিভুক্ত কলেজগুলোকে কিছু ডিভাইস কিনে দেয়া হবে। যাদের ডিভাইস নেই তারা কলেজ থেকে ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

সূত্র আরও জানায়, যে সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট কেনার সামর্থ নেই তাদের তালিকা কলেজগুলো সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করবে। আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের ডাটা কিনতে টাকা দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান জানান, অনলাইন ক্লাস ও পরীক্ষার বিষয়ে আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। অনেক এলাকায় ইন্টারনেট সমস্যা রয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থী আছে যাদের ডাটা কেনা কষ্টকর। সেসব শিক্ষার্থীরা কলেজের মাধ্যমে আমাদের কাছে আবেদন করলে আমরা ডাটা কিনে দেব।

পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ডিভাইস দেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিভাইস ও ডাটা কেনার জন্য আমরা কিছু বরাদ্দ রেখেছি। আমরা কিছু ডিভাইস কিনে কলেজগুলোতে দেব। যে সকল শিক্ষার্থীদের ডিভাইস থাকবে না তারা কলেজ থেকে ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে সেগুলো আবার ফেরত দেবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সেশনজট মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9