বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের চার বিশ্ববিদ্যালয়

০৯ জুন ২০২১, ০১:৪৮ PM
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২ © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের চারটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যায়গুলো হলো-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্কিংয়ে বুয়েট) ও ঢাবি ৮০১-১০০০তম অবস্থান রয়েছে। এ নিয়ে টানা ৪র্থ বার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে জায়গা পেল বিশ্ববিদ্যালয় দুটি।

এবার এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ দুটি হল ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় তাদের অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে।

কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। প্রতিবছরের এই সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রকাশ করে কিউএস। 

এদিকে, গতকাল মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬