র‌্যাগিংয়ের দায়ে জবি ৪ শিক্ষার্থী বহিষ্কার

০৬ জানুয়ারি ২০২০, ০৮:৪২ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নবাগত এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অপরাধে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১২ তম ব্যাচের চার শিক্ষার্থী অঙ্কন বাউল, সাব্বির আহম্মদ, আবু সুফিয়ান ও রাব্বী বিশ্ববিদ্যালয়ের নবাগত এক শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ ওঠে। তাদের এহেন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত চারজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

ঘটনার তদন্তের জন্য প্রক্টর ড. মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই জন সদস্য হলেন- সহকারী প্রক্টর মো. জাফর ইকবাল ও শিল্পী রানী সাহা। আগামী দশ কার্যদিবসের মধ্যে উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের
  • ২০ এপ্রিল ২০২৬
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬