আন্দোলনের মুখে ইবির নতুন প্রক্টর অধ্যাপক পরেশ

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ AM
ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ © টিডিসি ফটো

ছাত্রলীগের তীব্র আন্দোলনের মুখে ইসলামী বিশ্ববিদ্যালেয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে অব্যহতি দেয়া হয়েছে। তার স্থলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার হয়েছে।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) দিনভর আন্দোলনের পর রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী নতুন প্রক্টরকে নিয়োগ দেন।

জানা যায়, গত শনিবার (২১ সেপ্টেম্বর) প্রক্টর পদে অধ্যাপক ড. মাহবুবর রহমানের যোগদানের পরই তার অপসারণ দাবিতে আন্দোলনে নামেন শাখা ছাত্রলীগের একাংশে নেতাকর্মীরা।

এরপর গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালেয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন তারা। পরে ছাত্রলীগের সাথে আলোচনায় বসে বিশ্ববিদ্যালেয় প্রশাসন।

আলোচনায় প্রশাসন ছাত্রলীগের কাছে কয়েকদিনের সময় চান। কিন্তু তারা তা না মেনে বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রশাসন ভবনের গেটে তালা লাগিয়ে দেয়। এরপর প্রশাসনিক কর্তাব্যক্তিরা একাধিকবার নিজেদের মধ্যে এবং ছাত্রলীগের সাথে আলোচনায় বসেন।

পরে রাত সাড়ে দশটার দিকে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে অব্যহতি দেওয়া হয়। একইসাথে তারস্থলে নতুন প্রক্টর হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে দায়িত্ব দেন উপাচার্য। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি একইসাথে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক পরেশকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে স্থায়ী প্রক্টর নিয়োগ দেওয়া হবে।'

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬