ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ AM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM
সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়কে ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করায় সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবনিযুক্ত সভাপতি তন্ময় সাহা জয় বলেন, ‘সভাপতি হিসেবে বিভাগের শিক্ষক কাউকে বিবেচনা করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশকিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। তন্মধ্যে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষকদের কক্ষ সংকট এবং সেশনজট ও ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রশাসনের সহযোগিতায় চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে ক্লাসরুম ও শিক্ষকদের রুম সংকট নিরসনের। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের। সেটিও দ্রুত বাস্তবায়ন হবে আশাকরি। ইতোমধ্যেই তিনজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যেন সুষ্ঠু সুন্দরভাবে এবং দ্রুতই সম্পন্ন হয় সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

৮ ঘণ্টা অবরুদ্ধ গোবিপ্রবি ভিসিকে উদ্ধারের সময় শিক্ষক-শিক্ষা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শার্শা-বেনাপোলে কুকুরের কামড়ে দুই মাসে আহত ৬ শতাধিক, আতঙ্কে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাসুল (সা.)-এর শেখানো সন্তানের মেধা ও দ্বীনি জ্ঞান বৃদ্ধির …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9