ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি 

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ PM
বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি।

বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি। © টিডিসি ছবি

ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড-২০২৬’ আসরে ‘হাওয়াই মিঠাই’ শর্ট ফিল্মের জন্য ‘সেরা পরিচালক’ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়র-এর ক্যাম্পারি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) চলচ্চিত্রে উঠে এসেছে এক শিশুর মনস্তত্ত্ব ও যুদ্ধের নির্মম বাস্তবতা। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মানবিক ও সংবেদনশীল গল্প। চলচ্চিত্রটির এই ব্যতিক্রমী উপস্থাপন বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

পুরস্কার পাওয়ার বিষয়ে নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। এটা আমার দ্বিতীয় শর্টফিল্ম। এর আগে আমি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ জন্য বানিয়েছিলাম আমার প্রথম শর্টফিল্ম 'জহরে কহরে', আলফা আই এর ব্যানারে। তারপর হাওয়াই মিঠাই বানাই। তারপর চরকির জন্য গ্যাড়াকল, টিফিন বক্স ফ্ল্যাশফিল্ম বানানো হয়। এটা আমার প্রথম পুরস্কার। এর আগেও অন্য অনেকগুলো ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। 

রাব্বি আরো বলেন, পৃথিবীর সকল যুদ্ধ বন্ধ হোক, সকল শিশু তার মায়ের বুকে ফিরে যাক। তার পরিবারের সাথে সুন্দর ভবিষ্যতের আশায় বড় হোক। কেউ তাদের হাওয়াই মিঠাইয়ের লোভ না দেখাক। এমনই বার্তা দেওয়া হয়েছে নাটকটির মাধ্যমে।

রাকায়েত রাব্বির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে শুভেচ্ছা জানিয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিভাগ। তার এই অনন্য অর্জন বিভাগের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার বলে জানিয়েছে বিভাগটির শিক্ষকরা।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬