ববির কোস্টাল স্টাডিজ বিভাগ: চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশনে শিক্ষার্থীরা

৩১ আগস্ট ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৬ PM
উপাচার্যের কার্যালয়ের সামনে অনশনে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা

উপাচার্যের কার্যালয়ের সামনে অনশনে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশনে বসেছেন বিভাগটির শতাধিক শিক্ষার্থী। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দুপুর ১২টার দিকে গণ-অনশন শুরু করেন তারা। সেশনজটসহ বিভিন্ন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিভাগটিতে তীব্র সেশনজটসহ আরও কিছু দাবি নিয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। গতকাল ৩০ আগস্ট বিভাগের শিক্ষার্থীরা অফিস ও চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে উপাচার্যের দপ্তরে অবস্থান নেয়। পরে উপাচার্যের আশ্বাসে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা চলে যান।

আন্দোলনরত শিক্ষার্থী সজিব বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করব।’

আন্দোলনকারী শিক্ষার্থী তামিম রহমান আশিক বলেন, ‘আমরা এখানে সকাল ৯টা থেকে অবস্থান করছি এবং দুপুর ১২টা থেকে আমরা সবাই অনশণে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অনশণের কারণে আমাদের কোনো শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দবিই আমাদের দাবি। অন্য অন্য ডিপার্টমেন্ট সেশনজট নিরসন করতে পারলে কোস্টাল কেনো পারবে না? আমার মনে হয় ওনার বিরুদ্ধে আন্দোলন হওয়া উঠিত না, আন্দোলন শুরু হওয়ার আগে ওনি নিজে থেকে সরে যাওয়া উচিত। এখন যে আনন্দোনটা হচ্ছে এটা ওনার জন্য লজ্জাজনক। আমরা শিক্ষার্থীদের পাশেই আছি।’

বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক অভিযোগের বিষয়ে বলেন, মূলত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এমন চরম পন্থা অবলম্বন না করার আহ্বান জানান।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি ও ক্ষম…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬