শেখ কামালের জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

০৫ আগস্ট ২০১৯, ০৯:২৯ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় লেক সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে এ বৃক্ষরোপণ করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল। এসময় ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘শোকের মাসে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে মুজিব পুত্র শেখ কামালকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার ৭০তম এই জন্মদিনে আমরা তার আত্মার শান্তি কামনা করি।’

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬