সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক

২৫ আগস্ট ২০২৬, ১০:০৭ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১০:১০ AM
ঢাকা কলেজের প্রধান ফটক

ঢাকা কলেজের প্রধান ফটক © টিডিসি ছবি

ঢাকা কলেজের ছাত্রাবাসে (হল) সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বরাদ্দে মেধা, উপস্থিতি ও আর্থিক অবস্থা বিবেচনার কথা বলা হলেও বাস্তবে তা অনুসরণ করা হয়নি। তাদের দাবি, ডিপার্টমেন্ট থেকে চূড়ান্ত সুপারিশ করা যোগ্য শিক্ষার্থীদের নাম বাদ দিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সুপারিশের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

অংকন চন্দ্র নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটু দাস সম্প্রতি তাঁর বাবাকে হারিয়েছেন। পারিবারিক সংকটের মধ্যে পড়াশোনার পাশাপাশি তিনি ফুডপান্ডায় কাজ করছেন। তবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন ছাত্রাবাসে সিট বরাদ্দের তালিকায় মিটুর নাম নেই বলে দাবি করা হয়েছে।

কলেজটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ইংরেজি বিভাগ থেকে সাত কলেজের মধ্যে প্রথম হয়েছি। বিভাগ থেকে আমার নামও দেওয়া হয়েছিল। অথচ হলে সিট পেয়েছে এমন শিক্ষার্থীরা, যারা তিন থেকে চারটি বিষয়ে ফেল করেছে।

এদিকে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এক ফেসবুক পোস্টে সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় সিট বরাদ্দের কথা বলা হয়েছে।

তবে তাঁর দাবি, বাস্তবে বিভাগ থেকে ভাইভার মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশ করা শিক্ষার্থীদের কয়েকজনের নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। এতে মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে সিট বরাদ্দের মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মাসুদ রানা আরও দাবি করেন, তিনি একজন দরিদ্র শিক্ষার্থীসহ কয়েকজন যোগ্য শিক্ষার্থীর জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু তাদেরও সিট দেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬