জবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ক্বিরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতা

২৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্বিরাত, হামদ, নাতে রাসুল (সা.) ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীকে আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান ও সদস্য সচিব ইমাম ও খতিব মো. ছালাহু উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন নিয়মিত শিক্ষার্থী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার বিষয়গুলো হলো, ১. ক্বিরাত, ২. হামদ, ৩. নাতে রাসুল (সা.) ও ৪. রচনা।

রচনা প্রতিযোগিতার বিষয়ে নিচের শর্তগুলো মানতে হবে। 
শিরোনাম হবে ‘মানবাধিকার ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সাঃ) এর অবদান’।  A4 সাইজের কাগজে অনূর্ধ্ব (৩,০০০) শব্দে স্বহস্তে লিখিত হতে হবে। (কম্পিউটার কম্পোজ নয়)

এ ছাড়া আগামী ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার) দুপুর ১টার মধ্যে সমাজকর্ম বিভাগের অফিস কক্ষে জমা দিতে হবে। ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নিজ নিজ নাম বিভাগ ও আইডি কার্ড সহ অংশগ্রহণের জন্য আগামী ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার) দুপুর ১টার মধ্যে সমাজকর্ম বিভাগের অফিস কক্ষে জমা দিতে হবে।

ট্যাগ: জবি
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬