আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও ২০ লাখ টাকা 

২৩ আগস্ট ২০২৬, ০৮:২৪ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূজা বিশ্বাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূজা বিশ্বাস © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী পূজা বিশ্বাস এখন জীবনের এক কঠিন সময় পার করছেন। গর্ভাবস্থায় আকস্মিকভাবে HELLP Syndrome শনাক্ত হওয়ার পর গুরুতর শারীরিক জটিলতায় বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ৫ আগস্ট থেকে পূজা আইসিইউতে চিকিৎসাধীন। গর্ভাবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে অকাল প্রসব করাতে হয়। এরপরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে পূজা ফুসফুসে পানি জমা, হৃদ্‌যন্ত্রের জটিলতা, লিভার-সংক্রান্ত সমস্যা, রক্ত জমাট বাঁধার জটিলতা এবং একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে  এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইএসডিএএ)। তাঁর আইসিইউ থেকে ছাড়পত্র পাওয়ার সময়ও এখনো নিশ্চিত নয়। চিকিৎসা আরও কয়েক সপ্তাহ থেকে প্রায় দেড় মাস পর্যন্ত চলতে পারে বলে জানা যায় ।

পূজার চিকিৎসায় এরই মধ্যে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা অব্যাহত রাখতে আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে ইএসডিএএ। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ায় পূজার চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি

এখন পর্যন্ত পূজার চিকিৎসার জন্য মোট ৩ লাখ ৩৪ হাজার ৮৬২ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে ইএসডিএএ। লক্ষ্যমাত্রা পূরণে বিশ্ববিদ্যালয়ের সবগুলো ডিসিপ্লিনের সহযোগিতা চাওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডিসিপ্লিনের ২৩ ব্যাচের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা কার্যক্রমে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইএসডিএএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই সংকটময় সময়ে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সামান্য সহযোগিতাও পূজার চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পূজার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

পূজার চিকিৎসায় সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করুন:
নিয়াজ অর্থ সম্পাদক, ইএসডিএএ (01719391825) এবং রিনয় কার্যকরী সদস্য, ইএসডিএএ (01753590806)। সহযোগিতা পাঠানোর আগে নিজস্বভাবে যাচাই-বাছাই করে করে নিতে হবে। 

পূজার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া ও প্রার্থনার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9