শিক্ষা ক্যাডারদের নিয়ে মন্তব্যে বিতর্ক, দুঃখ প্রকাশ করে ব্যাখা দিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি

২২ আগস্ট ২০২৬, ১২:২৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:৩১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকরা মনঃক্ষুণ্ন হয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সম্প্রতি উচ্চশিক্ষা নিয়ে একটি মতবিনিময় সভায় তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও মনঃক্ষুণ্নতার সৃষ্টি হয়।

শনিবার (২২ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Higher Education Acceleration and Transformation’ বিষয়ক একটি মতবিনিময় সভায় উপাচার্যের বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকরা উদ্বেগ ও মনঃকষ্ট প্রকাশ করেছেন। তবে প্রকৃত প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য বিবেচনায় না নেওয়ার কারণেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, উপাচার্য মূলত উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতার ক্ষেত্রে পরিবর্তনের সময় উচ্চশিক্ষায় পাঠদানের জন্য শিক্ষকদের যে বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেটিই উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। বিষয়টি শিক্ষাব্যবস্থার একটি কাঠামোগত বাস্তবতার প্রতি ইঙ্গিত এবং একাডেমিক পরিমণ্ডলে এটি আলোচিত ও স্বীকৃত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রসঙ্গেই উপাচার্য শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ, পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ এবং সহায়ক ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষায় সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের যথাযথ পদায়নের গুরুত্বও তুলে ধরেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্যের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে কোনোভাবেই তাদের মর্যাদাহানি করা উদ্দেশ্য ছিল না।

তবে সম্পূর্ণ বক্তব্যের একটি অংশ প্রচারিত হওয়ার কারণে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা মনঃক্ষুণ্ন হয়ে থাকলে উপাচার্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পূর্ণ শ্রদ্ধাশীল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার মান উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9