কবি নজরুল সরকারি কলেজ

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল কর্তৃপক্ষ

২১ আগস্ট ২০২৬, ০৫:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৬:০৪ PM
সংস্কারের পর ভবনের জানালাগুলো।

সংস্কারের পর ভবনের জানালাগুলো। © টিডিসি ছবি

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের একটি ভবনের জানালা সংস্কার করা হয়েছে। সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর এ সংস্কার করা হয়েছে বলে জানা গেছে।

গত বুধবার (১৮ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজের সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করা হয়েছে। এর আগে গত ১২ আগস্ট ‘মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষ দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ’ এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়।

জানা যায়, ভবনের জানালার ভাঙা কাচ মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন এসব সমস্যা সমাধান হয়েছে। 

আনোয়ার হোসেন নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে খুব অসুবিধা হতো। রাস্তার পাশে আমাদের ক্লাসরুম হওয়ায় বাইরে থেকে অনেক শব্দ আসত, ফলে ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হতো। এছাড়া রাস্তার ধুলাবালি রুমে আসতো। এখন এসব সমস্যা নেই, কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ।

এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি অনেকদিন আগের। কাজটি প্রক্রিয়াধীন ছিল এবং বর্ষার আগেই শেষ করার কথা ছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এ ধরনের কাজ নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। 

তিনি আরও বলেন, তোমাদের অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমিও স্যারের সঙ্গে কথা বলে কাজটি দ্রুত সম্পন্ন করেছি।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬