‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের সিনেমা’

‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের সিনেমা’

‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের সিনেমা’ © সংগৃহীত

জাপানের ১০ম টোকিও তানপেন ফেস্ট ২০২৬-এর অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আদনান মেঘালয় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অল আই ড্রিম’। আগামী ৩০ সেপ্টেম্বর জাপানের নাকানো সিটি অফিসের প্রথম তলার নাকানোবা ও নাকানোয়া এনওয়াই ক্যাফেতে অনুষ্ঠিত হবে ফেস্টটি।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের স্টুডেন্ট ডিভিশনের ‘ফার্স্ট সিলেক্ট’ বিভাগে ২৩১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৯টি চলচ্চিত্রের একটি ‘অল আই ড্রিম’। প্রথম ধাপের বিচারপর্ব পেরিয়ে চলচ্চিত্রটি এ তালিকায় স্থান পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাপানের নাকানো সিটি অফিসের প্রথম তলার নাকানোবা ও নাকানোয়া এনওয়াই ক্যাফেতে অনুষ্ঠিত হবে টোকিও তানপেন ফেস্ট।

পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য ফিকশন চলচ্চিত্রটির পরিচালক ও সম্পাদক আদনান মেঘালয়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাভি তাওফি, সহকারী পরিচালক স্বচ্ছ অ্যাশ এবং লাইন প্রডিউসার মাহমুদুল রহমান। এতে অভিনয় করেছেন সাবরিনা সিদ্দিকা নাফিয়া, ওসমান গনি, আবদুল্লাহ আল মামুন ও আবির হাসান। সংগীত পরিচালনা করেছেন জাইথেপ রারোয়েংজাই।

নিজের চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির অনুভূতি জানিয়ে নির্মাতা আদনান মেঘালয় বলেন, আমার মনে আছে, একসময় আমি ভার্সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তখন তাওফি ও স্বচ্ছ আমাকে যেতে দেয়নি। স্বচ্ছ তখন বলেছিল, ‘তুই থাকলে তোর গল্পের ওপর আমরা সিনেমা বানাব।’ ওর এই কথাটা শোনার পর আর যাওয়া হয়নি। আজ আমাদের সিনেমা আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে। আমাদের সিনেমা যে আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারছে, এটাই অনেক বড় বিষয়। আশা করি, এই যাত্রা মানুষের মধ্যে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। অথচ ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম। এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের সিনেমা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9