ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান ক্যাম্পেইন

১৯ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চর্মরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। 

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য এবং গ্রিন ভয়েসের সহযোগিতায় এ স্বাস্থ্য ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ ছাড়া কুষ্টিয়া মেডিকেলের মেডিসিন ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সালিম সাদমান শিমুলসহ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রিন ভয়েসের নেতারা উপস্থিত ছিলেন। 

রক্তিমার রক্তদান সম্পাদক হিতুআরা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের রোগীরা অনেক সময় মধ্যরাতে রক্ত প্রয়োজন হলে সমস্যায় পড়েন। আজকের আয়োজনের মাধ্যমে সেই প্রতিষ্ঠানে রক্তের যোগান বাড়িয়ে দেওয়া। এ আয়োজনের মাধ্যমে রক্তদাতা খুঁজছি, স্বেচ্ছায় রক্ত নিচ্ছি, রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ দ্বারা মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং চর্মরোগের চিকিৎসার ব্যবস্থা করেছি।

কুষ্টিয়া মেডিসিন ক্লাবের নেতারা বলেন, ‘মেডিসিন ক্লাব মূলত রক্ত নিয়েই কাজ করে। আমরা মূলত এখানে আসছি দুটো কারণে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিতে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়েছে। হাসপাতালে হঠাৎ প্রচুর পরিমাণে অপারেশন হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে রক্তের দরকার হচ্ছে। সে ক্ষেত্রে আমরা রক্তদাতার অপ্রতুলতায় ভুগছি। তাই আমরা স্বেচ্ছায় রক্তাদাতাদের উদ্দেশ্যে এসেছি। আপনারা ইতোমধ্যে যেভাবে সহযোগিতা করছেন সেজন্য ধন্যবাদ জানাই।’

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আজকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গেই সম্পৃক্ত রাখছি না; বরং তারা যাতে মানবতার সেবায় এগিয়ে আসে এবং দেশ ও জাতির প্রয়োজনে তাদের মেধা ও মননের সংযোগ ঘটাতে পারে, সেই সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও একটি টিম গঠন করা হবে, যাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আইডি কার্ড প্রদান করা হবে। যাতে তাদের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজের চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা পেতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্যই তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি।’

ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আদিবাসী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী…
  • ১৯ আগস্ট ২০২৬