সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪ শিক্ষার্থী

১৫ আগস্ট ২০২৬, ১১:২০ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক প্রথম বর্ষের গণিত বিভাগের চার শিক্ষার্থী। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বরিশালের রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের জানান, তাদের ইমিডিয়েট সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে দেখা করতে কাঁঠালতলার উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন বখাটে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি, সিনিয়ররা রাত ৯টার দিকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য তাদের ডেকেছিলেন। 

পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ সময় একজন অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদিক, রাব্বি, মেহেদী হাসান ও রিয়াদ।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের একজনের কাছ থেকে নগদ এক হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক অভিযুক্তের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাহি, কাউসার, হাসান, হাসিবসহ ১০ থেকে ১২ জন এই হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, চারজন নবীন শিক্ষার্থী ঘুরতে বের হলে পরবর্তীতে স্থানীয় কিছু বখাটে তাদের পথরোধ করে। তারা সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে তাদের কাছ থেকে ফোন কেড়ে নেয় ও তাদের হেনস্তা করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসন তাৎক্ষণিকভাবে একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ইতোমধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রক্টর বলেন, আজকের মধ্যেই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬