‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন

০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

‘শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায়’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১১ জন শিক্ষককে ঘিরে অনুসন্ধানে চার সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ৪ ও ৫ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ‘শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের তৎপরতা এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনার সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ জন (এবং সংশ্লিষ্ট থাকলে আরও) শিক্ষকের পরিচয় ও কার্যক্রম নিরূপণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সল বিন আবদুল আজিজ, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল এবং সদস্য-সচিব হিসেবে সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জমান।

অফিস আদেশে কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬