জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন

০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৮ PM
জবিতে ছাত্রদলের হামলা, ইনসেটে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও লোগো

জবিতে ছাত্রদলের হামলা, ইনসেটে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও লোগো © টিডিসি সম্পাদিত

ছাত্রদলের হামলার পর ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বৈঠকে ক্লাস-পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার পর দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। 

তিনি বলেন,  কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষকসহ প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে একটি বৈঠক করব। পরে শিক্ষকদের সঙ্গেও একটা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সরকারি বন্ধ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্লাস নেওয়াসহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। পরে শিক্ষার্থীদের জানানো হবে।’

ন্যাশনাল মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীদের দেখতে না যাওয়ার কারণ জানিয়ে বলেন জবি উপাচার্য বলেন, ‘আমি আহতদের দেখতে বিকাল ৪টার সময় যেতে চাইলে, পরিস্থিতি খারাপ থাকায় পুলিশ প্রশাসন আমাকে যেতে দেয়নি। তবে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিচ্ছি। আহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।’

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাকও দেন তারা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও আইনবিষয়ক সম্পাদক ফারুক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9