উদ্ধারের আকুতি

আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও

০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৬ PM
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও

আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষের পর আহতদের হাসপাতালে দেখতে গিয়ে আটকে পড়েছেন  জবি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইসহ বেশ কয়েজন শিক্ষক। এ সময় প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকে রয়েছেন বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. বিলাল হুসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আহতদের দেখতে এসে প্রায় ৪০ জন হাসপাতালে আটকা পড়েছি। বাহিরে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীর হামলা চালাচ্ছে, তাই আমরা হাসপাতালের রান্না ঘরে আশ্রয় নিয়েছি, আমরা উদ্ধারের আকুতি জানাচ্ছি।’

এর আগে জবির এই অধ্যাপক আটকে পড়ার বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দেখতে এসে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।’

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জকসুর, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ড. ওমর ফারুকসহ কয়েকজন শিক্ষক।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950