বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা

০৪ আগস্ট ২০২৬, ১১:৫৮ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে অতিথি-দর্শনার্থী, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রংপুর মহানগর ছাত্রশিবির এবং বিকেল ৪টায় রংপুর মহানগর ছাত্রদল পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9