জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাভাবিপ্রবিতে দিনব্যাপী নানা আয়োজন

০৩ আগস্ট ২০২৬, ০৮:১২ PM
জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাভাবিপ্রবিতে দিনব্যাপী নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাভাবিপ্রবিতে দিনব্যাপী নানা আয়োজন © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই ম্যারাথন, জুলাই রচনা প্রতিযোগিতা, জুলাই কুইজ প্রতিযোগিতা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, ফটোফ্রেম প্রদর্শনী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে জুলাই ম্যারাথনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় আইসিটি বিভাগে অনুষ্ঠিত জুলাই রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে প্রবন্ধ রচনা করেন।

একই সময়ে বিজিই বিভাগে জুলাই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, সংবিধান এবং সমসাময়িক নানা বিষয়ের ওপর প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফটোফ্রেম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তোলে। একই স্থানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন আলোকচিত্রের প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

পরবর্তীতে সাইবার সেন্টারে জুলাই বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

এছাড়া গতকাল (২ আগস্ট) সন্ধ্যায় জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং এর চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না। শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে মাভাবিপ্রবি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু একটি স্মৃতিচারণ নয়; এটি দায়িত্ববোধ, ঐক্য, গণতান্ত্রিক সংস্কৃতি এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি দেশপ্রেম, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, কমিটির সদস্য-সচিব ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপকমিটির সদস্য-সচিব ড. মো. রাশেদুজ্জামান। 

অনুষ্ঠান শেষে সাইবার সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। 

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9