বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ান

২৫ জুলাই ২০২৬, ০৪:৪৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM
বান্দরবানের থানচির সাঙ্গু নদে নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বিইউপি শিক্ষার্থী জাওয়াদ-উল ইসলাম নাহিয়ান

বান্দরবানের থানচির সাঙ্গু নদে নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বিইউপি শিক্ষার্থী জাওয়াদ-উল ইসলাম নাহিয়ান © টিডিসি সম্পাদিত

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে একটি নৌকা ডুবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম জাওয়াদ-উল ইসলাম নাহিয়ান (২৪)। তিনি বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আষ্টম ব্যাচের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জন পর্যটকের একটি দলের সঙ্গে বান্দরবানের আলীকদম হয়ে গতকাল তিনি তিন্দু এলাকায় যান বলে জানা গেছে। 

নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে গতকাল ঘটনাস্থলে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের সদস্যরা। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই সাঙ্গু নদে তল্লাশি চালানোর জন্য চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরি দলের কয়েকজন সদস্য চট্টগ্রাম থেকে থানচির উদ্দেশে রওনা দেন এবং দুপুরের দিকে উদ্ধারকাজে অংশ নেন।

থানচির স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকেল পাঁচটার দিকে তারা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকেরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।

থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নিখোঁজ পর্যটককে খুঁজে না পেয়ে চট্টগ্রামের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা এলে এলাকাটিতে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইড নিয়ে ওই পর্যটকেরা আলীকদম থেকে তিন্দুতে গিয়েছেন। থানচি হয়ে না যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তিন্দুতে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9