ইবি ছাত্রশিবির

গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে

২২ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ © টিডিসি ফটো

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে সংগঠনটির সভাপতি মো. ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎
‎​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় আসার পরে তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সরকার জুলাই গণহত্যার বিচার এখনো শুরুই করতে পারেনি। তারা চিহ্নিত আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। অথচ আমাদের ভাইদের মৃত্যুর দুই বছর হয়ে গিয়েছে। আপনারা যদি জুলাই নিয়ে ছলচাতুরী করেন, তাহলে আপনাদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতোই হবে। 
‎
‎ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ​জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো হলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে তেমন পরিবর্তন আসেনি। তারা ফ্যাসিবাদের একই পথ অনুসরণ করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করছে। আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার যদি ব্যর্থ হয় কিংবা আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে, তবে এদেশের জনগণ ও আন্দোলনের কর্মীরা কোনো টালবাহানা সহ্য করবে না এবং সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। 

সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সর…
  • ১৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬