দক্ষ ও বুদ্ধিদীপ্ত গ্র্যাজুয়েট এখন সবচেয়ে বেশি প্রয়োজন : ইবি উপাচার্য

২০ জুলাই ২০২৬, ০৪:৪৬ PM
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী উৎসবে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী উৎসবে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বর্তমান সময়ে শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সনদ অর্জনের পাশাপাশি একজন দক্ষ, সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত একজন গ্র্যাজুয়েট এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইবি উপাচার্য বলেন, ‘শিল্পবিপ্লব এবং এআই প্রযুক্তির এই সময়ে আমরা প্রতিটি পরতে পরতে উপলব্ধি করছি—আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের দক্ষ জনবলের অনেক অভাব। সামনের দিনগুলোয় অনেক চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একাগ্রচিত্ত নিয়ে যারা মোকাবিলা করতে সক্ষম হবে, তারাই সফলকাম হবে। এ জন্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।’

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘একজন গ্র্যাজুয়েটকে তৈরি করতে রাষ্ট্রের যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই অর্থকে যথাযথ ব্যবহারের দায়িত্ব শিক্ষকদের। আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চিতভাবে সেই কাজটি করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনন এবং তাদের যে বিকশিত হওয়ার যে জায়গাগুলো, সেটি আপনারা অবারিত রাখবেন এবং সেই জায়গাতে আপনারা ভূমিকা রাখবেন—এটি আপনাদের প্রতি আমার অনুরোধ।’ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একজন বিজ্ঞানী তৈরি করার ক্ষেত্রে যে ধরনের সহায়তা দেওয়া দরকার, সেটি অবারিত রাখা হবে বলেও আশ্বাস দেন ইবি উপাচার্য। 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিনহাজউল হক।

ট্যাগ: ইবি
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950