পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ PM
সভাপতি মো. মাফিন এবং  সাধারণ সম্পাদক রোহান সরকার

সভাপতি মো. মাফিন এবং সাধারণ সম্পাদক রোহান সরকার © টিডিসি ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের (জিআরএসএ) ২০২৬-২০২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. মাফিন সভাপতি এবং রোহান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপদেষ্টা হিসেবে সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড আরও বেগবান করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। 

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬