জবিতে ২ জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বহিরাগত প্রবেশ নিষেধ

১৯ জুলাই ২০২৬, ০৫:১০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ ক্যাম্পাসে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে খেলা প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট না, এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করে।

এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬