নিষিদ্ধ ইবি ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা

১৯ জুলাই ২০২৬, ০৪:১৪ PM
ইবি ছাত্রলীগের মিছিল

ইবি ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

গত শুক্রবার ভোরে শিক্ষার অধিকার ফেরাতে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে মিছিলের নেতৃত্বদানকারী ইবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুনুর রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইন-২০০৯ অনুযায়ী এ মামলা করে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ১৭/৭/২৬ তারিখ, ভোর ৫.৩০ ঘটিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সত্তাকে সমর্থন, সহযোগিতা ও দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্র হয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করে। তাদের এই উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য আহ্বান করা প্রসূত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক, ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি সহ উক্ত অপরাধে সহায়তা ও প্ররোচনা প্রদানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করেছে বিধায় সন্ত্রাস দমন আইন-২০০৯ ধারায় মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আসামিরা ঝটিকা মিছিল করেই যে যার মতো পলায়ন করেছে, কেওই এলাকায় নেই। মামলা দায়ের হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সক্রিয় রয়েছি। আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬