আরও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাচ্ছে ময়মনসিংহ?

১৬ জুলাই ২০২৬, ০৩:১৪ PM
আনন্দমোহন কলেজ

আনন্দমোহন কলেজ © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন কার্যালয়ে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। 

পত্রে জানানো হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের গত ১১ এপ্রিলের আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।  

এতে বলা হয়, ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বিভাগের উচ্চশিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ। বর্তমানে এই কলেজে প্রায় ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং ২২টি বিষয়ে পাঠদান করা হয়। 

এতে আরও বলা হয়, কেবল ময়মনসিংহের শিক্ষার্থীরাই নয়, বরং পার্শ্ববর্তী টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিশালসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়াও রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার বহু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা নিতে আসে।

এ প্রেক্ষাপটে আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টার একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অর্থ ও পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

 

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬