নবীনদের ক্যারিয়ারমুখী করতে ইবির ইংরেজি বিভাগের একাডেমিক ওরিয়েন্টেশন

১৫ জুলাই ২০২৬, ০১:৩৬ PM
২০৪ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইংরেজি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা

২০৪ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইংরেজি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা © টিডিসি

শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী করার লক্ষ্যে নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা যেন একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেন, সে লক্ষ্যেই প্রচলিত নবীনবরণ অনুষ্ঠানের বাইরে গিয়ে ‘একাডেমিক ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। 

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে ইংরেজি বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আ হ ম আক্তারুল ইসলাম, ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান, ড. প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জাহিদ, ড. লিটন বরণ শিকদার সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকরা।

এদিন নবীন শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ক্লাস রুটিন, প্রথম বর্ষের একাডেমিক সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। আজকে ওরিয়েন্টেশনের পর আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই তারা যেন পড়াশোনা শুরু করতে পারে, সে জন্য যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত শিক্ষকেরা। এ ছাড়া বিভাগে কোন ধরনের র‍্যাগিং বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শিক্ষার্থীদের সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমি সভাপতির দায়িত্ব পাওয়ার পরপরই শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কমিটি গঠন করি। যার মধ্যে ইংলিশ লিটারেরি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব, এন্টির‍্যাগিং ভিজিলেন্স টিম, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ছাত্র উপদেষ্টা নিয়োগসহ বেশ কয়েকটি কমিটি বিভাগে কাজ করছে। এসব কমিটি নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে ছাত্রদের দক্ষতা বৃদ্ধিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস হলো কোয়ালিটি টিচিং-লার্নিং। শিক্ষার্থীরা যেন শুরুর দিন থেকেই নিজেদের ক্যারিয়ার গোছাতে পারে, সে জন্য সব ব্যবস্থা বিভাগ নিয়েছে। আশা করি আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।’

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9