বন্যার্তদের সহযোগিতায় গকসুর কল্যাণ তহবিল গঠন

বন্যার্তদের সহযোগিতায় গকসুর কল্যাণ তহবিল গঠন

বন্যার্তদের সহযোগিতায় গকসুর কল্যাণ তহবিল গঠন © টিডিসি ফটো

দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত জনপদ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, সুপেয় পানি, জরুরি ঔষধ সরবরাহ পৌঁছে দিতে কাজ করবে গকসু। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও প্রয়োজনীয় ঔষধের জোগান দিতে কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া বক্তারা আরও জানান, চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের গরীব ও বিপর্যস্ত শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। 

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন বলেন, গকসু’র উদ্যোগে মানবিকতার তাগিদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আমরা একটি তহবিল গঠন করতে যাচ্ছি। এই তহবিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থীর পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। 

তিনি আরও বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতি আহ্বান থাকবে। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় একটি ফ্রি হেলথ ক্যাম্পেইন আয়োজন করে জরুরি ঔষধ ও স্যালাইন বিতরণ করার। পাশাপাশি আমাদের উত্তোলনকৃত অর্থ থেকে এলাকাগুলোতে শুকনো খাবার ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম করা হবে।

গকসুর  সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে গকসু। মানবিক সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবকে একসঙ্গে ফান্ড কালেকশনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার যৌথভাবে কাজের মাধ্যমে তহবিলের অর্থ দিয়ে দুর্যোগপীড়িত মানুষের কাছে জরুরি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবো।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আগামী বুধবার (১৫ জুলাই) থেকে রবিবার (১৯ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে টাকা উত্তোলন কর্মসূচি চালানো হবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9