প্রধানমন্ত্রীর কাছে বিএম কলেজের ১৪৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব

যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান

যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সার্বিক উন্নয়নে ১৪৯ কোটি ৯০ লক্ষ টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পেশ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর নিকট এই প্রস্তাবনা পৌঁছে দেন।

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান সাংগঠনিক সফরে বরিশালে আগমন করলে সরকারি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল কলেজ সংলগ্ন যাত্রাপথে উপস্থিত থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তাঁর গাড়ি বহর নিয়ে ঐ পথ অতিক্রমকালে কলেজ পরিবারের এই স্বাগত বার্তা গ্রহণ করেন।

পরবর্তীতে কলেজের নতুন ভবন নির্মাণ, পুরোনো একাডেমিক ভবন ও হোস্টেলসমূহের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই ১৪৯ কোটি ৯০ লক্ষ টাকার প্রকল্প প্রস্তাবটি প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই বৃহৎ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হবে এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬