বাস দুর্ঘটনায় জবির ২ শিক্ষকসহ আহত ৩

১২ জুলাই ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:০৬ PM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © টিডিসি ফটো

রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি এসি কোস্টার বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ মোড়ে শিক্ষকদের বাড্ডা রুটের এসি কোস্টার বাসটি সদরঘাট টু বাইপাইল রুটের ভিক্টর ক্লাসিক বাসের সাথে দুর্ঘটনার শিকার হয়। প্রথমদিকে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জবি শিক্ষকদের উক্ত বাসে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, শিক্ষকদের বাড্ডা বসুন্ধরা রুটের বাসটি মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নামার সময় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের ফিটনেসবিহীন বাস এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিক্ষকদের বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

তিনি বলেন, ‘আমাদের বাসে দুইজন শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সামনে যে মোটরসাইকেলটি ছিলো আরেকটু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিতে মালিবাগ থানায় অবস্থান করছে এবং অভিযোগের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬