বাড়লো গুচ্ছের চূড়ান্ত ভর্তির সময়

১২ জুলাই ২০২৬, ০৯:২৮ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © সৌজন্যে প্রাপ্ত

অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর চূড়ান্ত ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (GST) গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির ১২ জুলাইয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬-০৭-২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়, পূর্বের সিদ্ধান্ত মোতাবেক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই ২০২৬ তারিখেই অনুষ্ঠিত হবে তবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬