ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার

১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৫:৫০ PM
সভাপতি সাকিব ও সম্পাদক তুষার

সভাপতি সাকিব ও সম্পাদক তুষার © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের মূল কমিটির সভাপতি মো: রাশেদুল সিকদার এবং সাধারণ সম্পাদক মো: আরিফ যৌথ স্বাক্ষরে এই আংশিক কমিটি অনুমোদন করেন।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজমাইন সাকিব (১০ম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: কাওসার উদ্দিন তুষার (১০ম ব্যাচ)।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: ইভান (১০ম ব্যাচ, কলাপাড়া), আবু নসর তোহা (১০ম ব্যাচ, গলাচিপা), ইমরান (১০ম ব্যাচ, বাউফল), তরিকুল ইসলাম সেজান (১০ম ব্যাচ, পটুয়াখালী সদর), মো: তুহিন সিকদার (১০ম ব্যাচ, মির্জাগঞ্জ), রাশেদুল ইসলাম শাওন (১০ম ব্যাচ, দশমিনা) এবং জিহাদ খলিফা (১০ম ব্যাচ, দুমকি)।

যুগ্ম-সাধারণ সম্পাদক:রাকিব খান রনি (১১তম ব্যাচ) ও রবিন সাঞ্জাল (১১তম ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক:মুন্নী আক্তার (১১তম ব্যাচ, মেয়ে) এবং মেহেদী হাসান (১২তম ব্যাচ, ছেলে)

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে। নতুন এই কমিটির নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি আজমাইন সাকিব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ সমিতি বৃহত্তর পটুয়াখালীর শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং জেলার সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্য বজায় রাখা। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও সক্রিয় ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে সমিতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬