ঐতিহাসিক মহাখালী ব্লকেড স্মরণে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন

১০ জুলাই ২০২৬, ১০:১৯ AM
‘লহু রাঙা জুলাই’ শীর্ষক আলোচনা সভা

‘লহু রাঙা জুলাই’ শীর্ষক আলোচনা সভা © টিডিসি ছবি

‘ঐতিহাসিক মহাখালী ব্লকেড’ স্মরণে সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘লহু রাঙা জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় কলেজের বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব আল নোমান নিরব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এ ছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি নীরব হাসান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি, নাঈম আবেদীনসহ তিতুমীর কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান বলেন, ‘যারা সংস্কৃতির নামে মানুষ হত্যা করে এবং সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে দেশবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাদের সংস্কৃতির মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। আমরা একটি নতুন ঐতিহ্য ও নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, কিন্তু রাষ্ট্র গঠনের অনেক লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। এবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই।’

আলোচনা সভা শেষে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘লহু রাঙা জুলাই’ কর্মসূচির সমাপ্তি হয়।

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950