গণ বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ ও বিভাগ চালুর উদ্যোগ

১০ জুলাই ২০২৬, ০৮:২৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৮:৩০ AM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) যাত্রা শুরু হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদের এবং ফিন্যান্স ও ব্যাংকিং, একাউন্টিং, মার্কেটিং নামে নতুন আরো ৩টি বিভাগের। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত গবির ২৯তম একাডেমিক কাউন্সিল সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন ১টি অনুষদ ও এর অন্তর্ভুক্ত আরও নতুন ৩টি বিভাগ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পূর্বের ব্যবসায় প্রশাসন বিভাগটি নতুন অনুষদের অধীনে যুক্ত করা হবে।

একাডেমিক কাউন্সিলের সদস্য ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন বলেন, নতুন অনুমোদনকৃত বিভাগগুলোর কারিকুলাম প্রণয়নের কাজ চলছে দ্রুতই ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে আগামী জানুয়ারি থেকেই প্রতি বিভাগে ৪০জন শিক্ষার্থী ভর্তি শুরু হবে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ​শিক্ষার্থীদের বাস্তবমুখী ও দক্ষ করে তুলতে ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

ব্যবসায় প্রশাসন বিভাগের অধিকর্তা ড. রানা-আল মোশাররফা বলেন, নতুন ৩টি নতুন বিভাগ চালুর উদ্যোগটি প্রশংসনীয়। এর মাধ্যমে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী একাউন্টিং, ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে অধ্যয়নের সুযোগ পাবে, যা তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে। এই বিষয়গুলোতে উচ্চশিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে পরিণত হবে এবং পেশাগত জীবনে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে নতুন তিনটি বিভাগ চালু হবে। ব্যবসায় প্রশাসন বিভাগও অনুষদটির অন্তর্ভুক্ত করে হবে। ইউজিসির অনুমোদনক্রমেই বিভাগটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। নতুন উদ্যোগ ব্যবসায় শিক্ষার্থীদের জন্য কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করবে।

তিনি আরো বলেন, ফিশারিশ বিভাগ নামে আরো একটি বিভাগের কার্যক্রম শুরুর জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সময়সাপেক্ষে চালু করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার ভিত্তিতে ফুড এন্ড নিউট্রিশন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৪ই জুলাই ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৫টি অনুষদ এবং ১৭টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9