ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ 

০৭ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
মো. মাছুদুল হক তালুকদার

মো. মাছুদুল হক তালুকদার © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদার। এতদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল বিনা বেতনে এক বছরের লিয়েন ছুটিতে যাওয়ায় এই পদে নতুন নিয়োগ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. ওয়ালিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদানের জন্য তাকে ৭ জুলাই থেকে ১ বছরের বিনা বেতনে লিয়েন ছুটি দেয়া হয়েছে বিধায় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদারকে ৭ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাছুদুল হক তালুকদার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছি। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসটি শিক্ষার্থীদের সেবাদানের জায়গা। শিক্ষার্থীদের যাবতীয় অসুবিধে দূর করে তাদের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬