কুবিতে বিআরটিসি বাসের চাকা ব্লাস্ট, আহত ২ শিক্ষার্থী

০৬ জুলাই ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ PM
চাকা ব্লাস্ট হওয়া বাস ও আহত শিক্ষার্থীর পা

চাকা ব্লাস্ট হওয়া বাস ও আহত শিক্ষার্থীর পা © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য ভাড়ায় পরিচালিত একটি বিআরটিসি বাসের চাকা ব্লাস্ট হয়ে এক শিক্ষার্থী আহত এবং এক ছাত্রী অচেতন হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই সুস্থ হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে কান্দিরপাড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া ৩ নম্বর বিআরটিসি বাসটি ফ্লাইওভারের নিচে পৌঁছালে হঠাৎ একটি চাকা ব্লাস্ট হয়। এতে বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েন। 

এ ছাড়া চাকা বিস্ফোরণের তাপে এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাশের সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে চাকা ব্লাস্ট হয়েছে। এছাড়া ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর ক্ষুদ্রাংশও দুর্ঘটনার কারণ হতে পারে। শব্দে এক ছাত্রী অচেতন হয়েছিলেন, তবে তিনি এখন সুস্থ। আর এক শিক্ষার্থীর পায়ে ব্লাস্ট হওয়া চাকার গরম বাতাস লেগেছে।’

এ বিষয়ে বিআরটিসি কুমিল্লা ডিপোর ম্যানেজার আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বাসটি দ্রুত মেরামত করা হবে। আহতদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বিআরটিসি বাসগুলোর ফিটনেস নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে ছয় মাস হলো দায়িত্ব নিয়েছি। এই সময়ে এটিই প্রথম এমন দুর্ঘটনা। বর্তমানে নতুন বাস নেই। সরকার বরাদ্দ দিলে বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন বাস সরবরাহ করা সম্ভব হবে।’

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬