আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সরকার উৎখাতের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

০৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ PM
শিক্ষক কল্যাণাংশু নাহা

শিক্ষক কল্যাণাংশু নাহা © টিডিসি সম্পাদিত

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান বিএনপি সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই শিক্ষকের নাম কল্যাণাংশু নাহা। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সীমাবদ্ধতার পাশাপাশি সেবার মান ও আস্থাহীনতার কারণেও রোগীকে …
  • ২৭ অক্টোবর ২০২৬
রিসেপশনিস্ট নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, আবে…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আ…
  • ২৭ অক্টোবর ২০২৬